২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লিংকরোডে নিখোঁজের পাঁচ দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার


কক্সবাজার শহরতলীর লিংকরোড জানারঘোনা থেকে পাঁচ দিন আগে নিখোঁজ ওসমান গনি (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ২ টার দিকে কক্সবাজার মেডিকেল কলেজের দক্ষিপাশের জানারঘোনা পাহাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। নিহত ওসমান গণি দক্ষিণ জানারঘোনা এলাকার নুর মোহাম্মদের পুত্র।
নিহতের পিতা নুর মোহাম্মদ জানান, গত সোমবার জানারঘোনা এলাকা থেকে হঠাৎ নিখোঁজ হন তাঁর ছেলে ওসমান গণি। পরে অনেক জায়গায় খোঁজাখুজি করেও তার কোনো খোঁজ পায়নি। শনিবার দুপুরে কক্সবাজার মেডিকেল কলেজের প্রায় দেড় কিলোমিটার দক্ষিণ পাশে জানারঘোনা পাহাড়ি এলাকায় স্থানীয়রা তার লাশ দেখতে পায়। পরে পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করেন।
কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক মনোয়ারুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশটি কয়েকদিন আগের মনে হচ্ছে। নিহতের কানের নিচে একটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়ে তা জানা যায়নি। এ ব্যাপারে অত্যধিক অনুসন্ধান চলছে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।