২৩ মার্চ, ২০২৬ | ৯ চৈত্র, ১৪৩২ | ৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

লামায় অবৈধ পাথর পাচারকালে ট্রাক আটক

 


লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের মিনঝিরি হতে প্রশাসনের অগোচরে বিনা অনুমতিতে অবৈধ পাথর পাচারের সময় ১টি পাথর বোঝাই ট্রাক আটক করেছে লামা থানার পুলিশ। বুধবার বেলা ১২টায় প্রথমে গজালিয়া পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ গাড়ীটি আটক করে পরে লামা থানার পুলিশ জব্দকৃত গাড়ীটি লামা থানায় নিয়ে আসে। পাথর গুলো ফাইতং চিউর তলী এলাকার সাবেক মেম্বার ধর্ম চরণ ত্রিপুরা বলে জানা গেছে। এইসব পরিবেশ ধ্বংসকারী মানুষ গুলোকে আইনের আওতায় আনা প্রয়োজন বলে মনে করছেন এলাকার সচেতন মহল।
সরজমিনে গিয়ে দেখা যায়, লামা সুয়ালক রোডের গজালিয়া নিমন্দ্র মেম্বার ত্রিপুরা পাড়ার পাশ দিয়ে মিনঝিরি মুখী কাঁচা রোড় দিয়ে পাথর গুলো বের করছে। ভিতরে গিয়ে দেখা যায় প্রায় ৪০ হাজার ঘনফুট পাথর পাহাড় কেঠে উত্তোলন করে পাচারের জন্য স্তুপ করেছে এই সিন্ডিকেটটি। যে কোন সময় প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে পাথর গুলো পাচার করা হবে বলে জানায় স্থানীয় উপজাতি লোকজন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।