২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

রোহিঙ্গা শিবিরে ১৫ দিনে শেষ করা হবে সংযোগ সড়ক ও শেড নির্মাণ

বিশেষ প্রতিবেদকঃ রোহিঙ্গাদের জন্য সরকার নির্ধারিত আশ্রয় শিবিরে আগামী ১৫ দিনের মধ্যে সংযোগ সড়ক ও শেড নির্মাণকাজ শেষ করা হবে।

রোববার রাতে কক্সবাজার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে শরণার্থী রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা কার্যক্রম নিয়ে এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় সেনাবাহিনী অংশ নেয়ার পর রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ কাজে শৃংখলা আসায় সন্তোষ প্রকাশ করেন বক্তারা।

জেলা প্রশাসক আলী হোসেনের সভাপতিত্বে সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে রোহিঙ্গা শিবিরগুলোতে সেনাবাহিনীর নেতৃত্বে আজ তৃতীয় দিনের মতো চলছে ত্রাণ বিতরণ ও শেড নির্মাণ কাজ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।