১ এপ্রিল, ২০২৬ | ১৮ চৈত্র, ১৪৩২ | ১২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পে সন্দেহভাজন ২৫০ ব্যক্তি আটক

বিশেষ প্রতিবেদকঃ উখিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ক্যাম্পে অভিযান চালিয়ে ২৫০ সন্দেহভাজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী । রোহিঙ্গা ক্যাম্পে সন্দেহজনক ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়।
সোমবার গভীর রাতে অভিযানে আটককৃতদের উখিয়া কলেজে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোহিঙ্গা শিবিরে গোয়েন্দা নজরদারি বিদ্যমান। কিছু ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্পে রাতের বেলা সন্দেহজনক চলাফেলা করে আসছিল। রাতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুই শতাধিক সন্দেহভাজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করে ছেড়ে দেওয়া হয় বলেও তিনি জানান। পুলিশের কাছে হস্তান্তর করেনি।
রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার স্বার্থে ত্রাণ দিতে আসা ব্যক্তিদের আজ মঙ্গলবার থেকে বিকেল ৫টার মধ্যে ক্যাম্প ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে সুত্রে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।