১ এপ্রিল, ২০২৬ | ১৮ চৈত্র, ১৪৩২ | ১২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

রোহিঙ্গাদের সামাল দেয়া বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ-ফিলিপো গ্রান্ডি

বিশেষ প্রতিবেদকঃ জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি বলেছেন, মিয়ানমারে নির্যাতিত হয়ে আসা ৪ লাখ ৩৬ হাজার রোহিঙ্গাদের সামাল দেয়া বাংলাদেশ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাদের খাদ্য, চিকিৎসা ও সেনিটেশনের ব্যবস্থা করা দরকার। রোহিঙ্গাদের সাহায্যার্থে বিশ্বের সকল দাতা সংস্থার এগিয়ে আসা উচিত।

রোববার বিকেলে কক্সবাজারস্থ ‘ইউএনএইচসিআর’ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, মিয়ানমারকে অবশ্যই এই সহিংসতা বন্ধ করতে হবে এবং রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নেয়ার ক্ষেত্রে নিপীড়ন বন্ধ করা অপরিহার্য। বায়োমেট্টিক পদ্ধতিতে নিবন্ধন অত্যন্ত ভালো একটি পদক্ষেপ। এই কর্মসূচি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে কাজ দেবে।

এর আগে ফিলিপো গ্রান্ডি শুক্রবার দুপুরে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন বস্তিঘর ঘুরে দেখেন। এসময় মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে আসা নির্যাতিত মানুষের সাথে কথা বলেন এবং তাদের দু:খের কাহিনী মনযোগ দিয়ে শুনেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।