১১ আগস্ট, ২০২৬ | ২৭ শ্রাবণ, ১৪৩৩ | ২৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

রোহিঙ্গাদের রক্তে ভাসছে মুসলিম দুনিয়া- মুফতি ফয়জুল্লাহ

বিশেষ প্রতিবেদকঃ আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠনের মাধ্যমে রোহিঙ্গাদের সুরক্ষা করার আহবান জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।
তিনি বলেন, রোহিঙ্গাদের রক্তে ভাসছে মুসলিম দুনিয়া। নদী, পুকুর, খাল, বিল সর্বত্র লাশ আর লাশ। মিয়ানমারের বর্বর বাহিনী দেশটিকে মগেরমুলুকে পরিণত করেছে। বর্বর বাহিনীর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
বৃহস্পতিবার (২১সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের উদ্দেশ্যে মুফতি ফয়জুল্লাহ এসব কথা বলেন।
তিনি বলেন, সুচির অন্তরে খাই খাই অবস্থা। এত লাশের পরও সুচির মন মানসিকতার পরিবর্তন নেই। খুন, জ্বালাও পোড়াও অব্যাহত রেখেছে। কার্যকর পদক্ষেপ না নিয়ে আন্তর্জাতিক মহল বিবৃতিতে তাদের ভূমিকা সীমাবদ্ধ রেখেছে।
তিনি মনে করেন, মুসলমানদের ওপর নির্যাতনের কারণে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছেনা বিশ্বনেতারা। ওআইসিসহ বিশ্ব সংস্থাগুলো এক প্রকার নিরবতা পালন করছে। এটি কুবই দুঃখজনক।
ইসলামী ঐক্যজোটের কক্সবাজার জেলা সভাপতি হাফেজ ছালামত উল্লাহর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মুফতি ফয়জুল্লাহ প্রশ্ন রাখেন, মুসলমান বলে আজ আমাদের রক্তের দাম নেই। কোথাও অমুসলিম নির্যাতিত হলে কি অবস্থা হতো? আমরা দুঃখিত মর্মাহত ব্যাথিত।
মিয়ানমার সামরিক জান্তার প্রতিরোধে প্রয়োজনে রোহিঙ্গাদের অস্ত্র ও জনবল দিয়ে সংস্থান করার মত দেন ইসলামী ঐক্যজোটের প্রভাবশালী এই নেতা।
রোহিঙ্গা পল্লীতে ৩ দিনের পর্যবেক্ষণের চিত্র টেনে মুফতি ফয়জুল্লাহ বলেন, রোহিঙ্গাদের দুঃখ দুর্দশা নিজ চোখে দেখেছি। তাদের খুব করুন দশা। স্যানিটেশন ও চিকিৎসার চরম সংকট। রক্তশুন্যতায় ভোগছে অনেকে। কাঁদা মাটিতে হাবুডুবু খাচ্ছে রোহিঙ্গা শিশুরা। ওদের সুরক্ষায় নিরাপদ সমতল জায়গা নির্ধারণ করা দরকার।
সরকারের দৃষ্টি আকর্ষণ করে ফয়জুল্লাহ বলেন, বার্মা যেভাবে বাংলাদেশের আকাশ সীমা লঙন করছে তার জবাব দেয়ার সময় হয়ে গেছে। তাদের ছাড় দেয়া উচিত হবেনা। সরকারকে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করতে হবে। জনগন সরকারের সাথে আছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্মমহাসচিব মুফতি তৈয়ব হোসেন, জেলা সাধারণ সম্পাদক হাফেজ ছালামত উল্লাহ, সৌদি আরবের জিদ্দা শাখার যুগ্মমহাসচিব আমানুল হক আমান ও কক্সবাজার শহর সভাপতি নুরুল হক চকোরী।
সভায় বৃহস্পতিবার নাইক্ষ্যংছড়ির চাকঢালায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।