১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রোহিঙ্গাদের ভরণপোষণে দরকার এক হাজার ৬০০ কোটি টাকা

কক্সবাজার সময় ডেস্কঃ মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ২০০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২০ কোটি ডলার বা এক হাজার ৬০০ কোটি টাকার বেশি) প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সংস্থাটি এই তথ্য জানায়। আগামী ছয় মাস বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর খাদ্য ও সার্বিক সহায়তার জন্য এই অর্থের প্রয়োজন হবে।

সংস্থাটির হিসেবে এখন পর্যন্ত আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা চার লাখ ২২ হাজার। যদিও বেসরকারি হিসেবে এই সংখ্যা সাড়ে পাঁচ লাখ ছাড়িয়ে গেছে।

গত ৯ সেপ্টেম্বর জাতিসংঘ ৭৮ মিলিয়ন ডলারের (৭ কোটি ৮০ লাখ) অর্থ সহায়তা চায়। তখন লাখ খানেক রোহিঙ্গা এসেছিলেন। দিন দিন এই জনস্রোত বাড়ছে।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ডি ওয়াটকিনস বলেন, অন্তত ২০০ মিলিয়ন ডলার প্রয়োজন আগামী ছয় মাস এই রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য।

যদিও এটি চূড়ান্ত হিসেবে নয়, ধারণার ওপর ভিত্তি করে চাহিদা তালিকা তৈরি। প্রয়োজনে বাড়তে পারে বলেও আভাস দেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।