২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৯ মাঘ, ১৪৩২ | ১৩ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

রোহিঙ্গাদের নিকট থেকে চাঁদা নেওয়ার অভিযোগে দালাল গ্রেফতার

শফিক আজাদ,(চীপ রিপোর্টার): মিয়ানমার সেনা ও নিরাপত্তাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কথা বলে জনপ্রতি ২হাজার টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগে ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া এলাকার রুস্তম আলী নামের এক দালালকে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই এলাকার বশির আহমদের ছেলে। সোমবার বেলা ১২টার তাকে আটক করা হয়।
সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মিয়ানমার থেকে সর্বস্ব হারিয়ে পালিয়ে আসা রোহিঙ্গারা আশ্রয় নেয় ঘুমধুম বেতবুনিয়া এলাকায়। দুর্বলতার সুযোগে প্রভাব বিস্তার করে জায়গার ভাড়ার নামে প্রতি পরিবার থেকে ২হাজার টাকা করে চাঁদা নেন দালাল রুস্তম আলী।
দায়িত্বরত নির্বাহী ম্যাজিষ্ট্রেড আজিজুর রহমান জানান, রোহিঙ্গাদের নিকট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রুস্তম আলী নামের এক দালালকে গ্রেফতার করে ঘুমধুম পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য যে, মিয়ানমারের রাখাইনে নির্যাতনের হাত থেকে বাঁচতে আগস্টের ২৫ তারিখ থেকে এ পর্যন্ত চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।