১ এপ্রিল, ২০২৬ | ১৮ চৈত্র, ১৪৩২ | ১২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

সংবাদ সম্মেলনে ধর্ম মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান

রোহিঙ্গাদের জঙ্গী কার্যক্রমে জড়ানোর বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে

এম.এ আজিজ রাসেলঃ ধর্ম মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমনা বলেছেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে বাংলাদেশ সারা বিশ্বে মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। সরকার এই নিয়ে গ্রহণ করেছে জিরো টলারেন্স নীতি। তাই বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের যেন মানবিক বিপর্যয়ের সুযোগে কুচক্রী মহল ও মওদুদী-জামাত জঙ্গী কার্যক্রমে যাতে সম্পৃক্ত করতে না পারে সেদিকে সবাইকে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে।
১৭ অক্টোবর মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোহিঙ্গাদের নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের নানা কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি উপরোক্ত কথা বলেন। ধর্ম মন্ত্রী আরো বলেন, গত দেড় মাসে বাংলাদেশে প্রায় ৬ থেকে ৮ লক্ষ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তাদের প্রতি মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আহবানে পুরো বিশ্ব আজ রোহিঙ্গাদের পাশে দাড়িয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ধর্ম মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন ইতোমধ্যে রোহিঙ্গাদের জন্য ৩০০টি টয়লেট, ২০০টি গোসলখানা ও ৩০০টি নলকূপ স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। রোহিঙ্গাদের জরুরী চিকিৎসা সেবা দিতে স্থাপন করা হয়েছে ১২টি মেডিকেল টিম। আরো অনেক কাজ পর্যায়ক্রমে করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিসুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মুহাম্মদ আফজাল ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহিদুর রহমান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।