২ এপ্রিল, ২০২৬ | ১৯ চৈত্র, ১৪৩২ | ১৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

রোহিঙ্গাদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে উখিয়ার ৬ দালালের কারাদন্ড

বিশেষ প্রতিবেদক: সরকারি বনভুমিতে অবৈধভাবে শরনার্থী ক্যাম্প স্হাপন করে রোহিঙ্গাদের আশ্রয়দানের বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগে কক্সবাজারের উখিয়ার ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার বেলা ১১টার দিকে কক্সবাজার জেলার উখিয়া থানার থ্যাইংখালী এলাকা থেকে এসব দালালদের আটক করে কক্সবাজার র‍্যাব-৭। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জনকে ২০ দিনের এবং ৫ জনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, উখিয়া উপজেলার থাইংখালী হাকিমপাড়া এলাকার মনির আহমদ (৪৫), ফরিদ আলম (৩০), নুরুল কবির (৩২), নুরুল আমিন বাবু (৩৫), জয়নাল আবেদীন (৩৫) ও শাহাব উদ্দীন। এরমধ্যে মনির আহমদকে ২০দিন অন্যান্যদের ১৫দিন করে কারাদন্ড দিয়েছেন কক্সবাজারের প্রশাসনের ম্যাজিষ্ট্যেট জুয়েল আহমদ।

র‍্যাব-৭ কক্সবাজার কার্যালয়ের অধিনায়ক কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, উখিয়া-টেকনাফে একটি দাদাল চক্র রোহিঙ্গাদের পুজি করে বিভিন্নভাবে অর্থ হাতিয়ে নিচ্ছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে ৬ জনকে আটক করা হয়েছে। এরা প্রত্যেকেই দালাল চক্রের সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।