৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

রিয়াদে তৈরি হচ্ছে চিকিৎসা নগরী

রিয়াদে একটি চিকিৎসা নগরী তৈরির ব্যাপারে সৌদি আরব ও জর্ডানের মধ্যে সোমবার এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেখানে রোগী ও চিকিৎসকদের জন্য বাসস্থানসহ সবধরনের সুযোগ সুবিধা থাকবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার সৌদি আরবের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষরকারী খালেদ আল-জাওহার জানান, গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) এর সদস্য রাষ্ট্রসমূহের চিকিৎসা সেবার ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে এ প্রকল্পের উদ্যোগ নেয়া হয়েছে। ১২ লাখ বর্গমাইল এলাকাজুড়ে এই চিকিৎসা নগরী নির্মিত হবে। এর প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার।

আল-জাওহার বলেন, ‘এই প্রকল্প বাস্তবায়িত হলে আরো তিন হাজারের বেশি কর্মসংস্থান হবে ও বছরে এক লাখ ৭০ হাজার রোগীকে চিকিৎসা সেবা দেয়া যাবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটির আওতায় থাকা তিনটি হাসপাতালে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। ১ হাজার ১শ’ শয্যা সম্বলিত হাসপাতালগুলোতে কম্পাউন্ডের ভেতরে হোটেল থাকবে। যেখানে রোগী ও তার সঙ্গে আসা বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনের থাকা খাওয়ার সুব্যবস্থা থাকবে।’

এই প্রকল্পটি সৌদি সরকারের রূপকল্প ২০৩০ এর একটি অংশ। কারণ দেশটির সরকার দেশের স্বাস্থ্য সেবার ওপর গুরুত্বারোপ করছে। মঙ্গলবার প্রাইভেট হসপিটালস অ্যাসোসিয়েশন এর প্রধান ডাঃ ফওজি আল-হামোউরি বলেন, এই চিকিৎসা কমপ্লেক্সে সৌদি নাগরিক ও বিদেশী রোগীদের জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা প্রদান করা হবে। এছাড়াও এখানে সৌদি তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

কমপ্লেক্সটিতে শারীরিক প্রতিবন্ধীদের জন্য থেরাপি ও অন্যান্য চিকিৎসার জন্য ৬শ’ শয্যা রাখা হবে। ২৫০টি শয্যা জনস্বাস্থ্য সেবা ও অন্যান্য রোগীদের জন্য বরাদ্দ রাখা হবে। কমপ্লেক্সটির ৫৬টি ভবনে ১২০টি শয্যাবিশিষ্ট একটি হোটেল ও ১২টি স্যুট, ২২৩টি পর্যটন ভিলা, ১৫২টি হোটেল ভিলা, ৪৪৮টি অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করা হবে। এছাড়াও এখানে একটি বাণিজ্যিক মল, বিনোদন কেন্দ্র ও ব্যায়ামাগার, বাগান ও মসজিদ থাকবে বলেও জানান তারা। সিনহুয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।