২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় যাচ্ছেন শুক্রবার

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া এদিন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও আসার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত জেলা প্রশাসকের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০ টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রানমন্ত্রীকে অনার গার্ড প্রদান করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে অবস্থান করবেন। বেলা সাড়ে ৩ টায় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস- ২০১৭ উপলক্ষে আয়োজিত শিশু সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন। পরে একই স্থানে অনুষ্ঠিত শিশুদের সংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন।
এরপর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধী সৌধ কমপ্লেক্সে অনুষ্ঠিত বইমেলার উদ্বোধন, সেলাই মেশিন বিতরণ ও খোকা থেকে বঙ্গবন্ধু’ শিরোনামে আলোকচিত্র পরিদর্শন করবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।