মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

রামুর দক্ষিন মিঠাছড়িতে যুবলীগের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

শেয়ার করুন

রামু উপজেলার দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নে যুবলীগের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করা হয়েছে। বিগত বন্যায় চাইন্দা-রাজারকুল সড়কের দক্ষিন মিঠাছড়ি স্টেশনের পশ্চিম পার্শ্বে ৫০০ মিটারের অধিক রাস্তা ক্ষতিগ্রস্থ হয়ে যান ও জন চলাচলের অনুপযোগি হয়ে পড়ে। ওই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে বন্যা পরবর্তী সময়ে কমপক্ষে বিশটির মতো টমটম ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান স্থানীয়রা। এই ক্ষতিগ্রস্ত রাস্তা গতকাল রবিবার (১৬ জুলাই) সকাল থেকে সংস্কারে এগিয়ে আসেন স্থানীয় ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মীরা। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল করিম পুতুর আহবানে সাড়া দিয়ে ইউনিয়ন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা এগিয়ে এসে রাস্তা সংস্কার কাজে যোগদেয়। তারা সকাল থেকে বিকাল পর্যন্ত রাস্তায় ইট ও বালি দিয়ে যানবাহন ও জনগন চলাচলে উপযোগী করে তোলে।
মহতী এ স্বেচ্ছাশ্রম কাজে অংশ নেয় ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এনামুল হক, ২ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিনহাজুল আনোয়ার সিকদার, যুবলীগ নেতা ফারুক, ইকবাল হোসেন, মুজিবুল হক মিশু প্রমুখ নেতৃবৃন্দ। যুবলীগের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতায় এগিয়ে আসেন দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার আজিজুল হক দুদু মিয়া।
রাস্তা সংস্কারের উদ্যোক্তা দক্ষিন মিঠাছড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল করিম পুতু জানান, বিগত বন্যায় দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ভাইয়ের পক্ষ থেকে স্বেচ্ছাশ্রমে আমরা ক্ষতিগ্রস্থ রাস্তা সংস্কারে উদ্যোগ নিয়েছি। পর্যায়ক্রমে ইউনিয়নের উন্নয়নে যুবলীগ আরো ভুিমকা রাখবে বলে জানিয়ে যুবলীগ নেতা পুতু এলাকার সকল যুব সমাজকে উন্নয়ন মূলক কাজে অংশ নেয়ার আহবান জানান।

শেয়ার করুন