মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

রামুতে সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক আহত

শেয়ার করুন

কক্সবাজারের রামুতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নুরুল ইসলাম সেলিম ও আবুল কাশেম সাগর নামে দুই সাংবাদিক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া এলাকায় ঘটনাটি ঘটে। আহতদেরকে কক্সবাজার সদর হাসপাতালের ভর্তি করা হয়েছে।
আহত নুরুল ইসলাম সেলিম রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক এবং আবুল কাশেম সাগর রামু রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক।
আহত সাংবাদিক নুরুল ইসলাম সেলিম জানান, শনিবার সকালে আমি ও সহকর্র্মী সাগর দক্ষিণ মিঠাছড়ির পানেরছড়ায় সংবাদ সংগ্রহে যাই। কিছু বুঝে উঠার আগেই রাজা মিয়ার নেতৃত্বে হাবিব উল্লাহ, হাফেজ আহাম্মদ, আয়াত উল্লাহ, ফরিদুল আলম, শহীদুল্লাহ, ছৈয়দ নুর, মনজুর আলমসহ অন্তত ৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী আমাদের উপর হামলে পড়ে। এসময় সন্ত্রাসীরা আমি ও সহকর্মী কাশেমকে বিভিন্ন ধারালো অস্ত্র দ্বারা হত্যার উদ্দেশ্যে আঘাত করে।
সাংবাদিক আবুল কাশেম সাগর জানান, শুধু সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করে শান্ত হননি। তারা আমাদের দু’টি মোটর সাইকেল, নগদ টাকা, স্বর্ণের আংটি এবং মোবাইল ফোনও ছিনিয়ে নিয়েছে।
কক্সবাজার পুলিশ সুপার ড. ইকবাল হোসেন জানান, ঘটনাটি আমি শুনেছি। আক্রান্তরা থানায় গিয়ে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, রামু থানার অফিসার (ওসি) লিয়াকত আলী জানান, উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে সাংবাদিক সেলিম ও সাগর আহত হয়েছে। হামলাকারীরাও সাংবাদিক বলে জানান-ওসি।
এ ঘটনায় রামু থানার ওসি লিয়াকত আলীর ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ করেন পেশাদার সংবাদকর্মীরা। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে অভিযোগ হামলার শিকার সাংবাদিকদের।

শেয়ার করুন