২ এপ্রিল, ২০২৬ | ১৯ চৈত্র, ১৪৩২ | ১৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

রামুতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ৩ ডাকাত আটক


রামু রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ৩জন ডাকাতকে আটক করেছে র‌্যাব। ১৫ জানুয়ারী সন্ধ্যা ৭টায় এ অভিযান চালানো হয়।
র‌্যাব-৭ এর প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় রোববার ডাকাতি প্রস্তুতির খবর পেয়ে লেঃ কমান্ডার আশেকুর রহমানের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় কয়েকজন লোকের গতিবিধি সন্দেহজনক দেখায় তাদের জিজ্ঞাসা করার জন্য ডাকলে তারা পালানো চেষ্টা করে। পরে চৌকষ র‌্যাব সদস্যরা ধাওয়া করে গর্জনিয়া এলাকার মাঝিরঘাটার হাজী মোঃ ইসলামের পুত্র মোঃ শাহিনুর রহমান (২৪), মৃত আব্দুল হাকিমের পুত্র মোঃ শফিউল আলম(১৮) ও শহরের পূর্ব পাহাড়তলীর মোঃ কাশেমের পুত্র মোঃ মিজানুর রহমান (২০) কে আটক করা হয়। তাদের দেহ তল্লাশী করে একটি ওয়ান শুটার গান, একটি দেশীয় তৈরি এক নলা বন্দুক, ৩ রাউন্ড গুলি, ৩টি ছুরি, ৪ হাজার পিস ইয়াবা ও নগদ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় তাদের সহযোগী গর্জনিয়া কচ্ছপিয়া গিলাতলী এলাকার মোঃ ইসলামের পুত্র সোনা মিয়া (২৮) ও মাঝিরঘাটার মোঃ আব্দুর রহিম র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে রামু থানায় হস্তান্তর করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।