২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

রামুতে ইটভাটায় উপজেলা প্রশাসনের অভিযান; দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে অবৈধভাবে লাইসেন্স বিহীন ইটভাটা ও লাকড়ী ব্যবহার এবং কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন রামু। মঙ্গলবার ( ২৩ জানুয়ারি) বিকালে রামু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ভুমি নিরুপম মজুমদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন তিনি।

জানা যায়, অভিযানে রামুর খুনিয়াপালং ইউনিয়নের অবৈধ লাইসেন্স বিহীন ইটভাটা ও লাকড়ী ব্যবহারের দায়ে মোশতাক আহমদের মালিকাধানী এসএসবি-১, এসএসবি-২ এবং বিকে আজমের মালিকানাধীন বিকেবিকে নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা
করেন। তাছাড়া একই ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন করার দ্বায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন রামু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ভুমি নিরুপম মজুমদার। পরে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকায় এবং রাজারকুল ইউনিয়নে কৃষি জমির মাটি কেটে ইট ভাটার উদ্দেশ্যে ব্যবহার করায় ২০ হাজার টাকাসহ মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেন ভারপ্রাপ্ত ইউএনও রামু।

অভিযানে রামু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ভুমি নিরুপম মজুমদার সাংবাদিকদের জানান, কিছু ব্যবসায়ী মহল অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে,যার কারনে মাঠির উর্বরতা নষ্ট হচ্ছে। তাছাড়া বেশ কিছু ইটভাটায় লাকড়ী ব্যবহার করা হচ্ছে এবং কাগজপত্র ঠিক নেই। আমাদের এই অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে, এবং উপজেলা প্রশাসন রামু তাদের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতিতে অটল থাকবে। ইতোপূর্বেও বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনায় জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে। অভিযানে আনসার ব্যাটালিয়নের সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।