২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

রামপাল বিষয়ে আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদন প্রকাশ

রামপালের কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্রের বিরূপ প্রভাব পড়বে মানুষের জীবনে। ‘রামপালে কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্রের বায়ুর গুণমান, বিষাক্ততা ও মানবদেহের ওপর এর প্রভাব’ শীর্ষক আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল বলেন, প্রস্তাবিত ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্রের জন্য বছরে ৬ হাজার মানুষের অকাল মৃত্যুর শিকার হবে। এ ছাড়া ২৪ হাজার শিশুও কম ওজন নিয়ে জন্ম নেবে। পাশাপাশি বায়ু দূষণে বাংলাদেশসহ কলকাতার বাসিন্দারা, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা মারাত্মকভাবে আক্রান্ত হবেন। আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে এ আন্তর্জাতিক গবেষণার প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

সুলতানা কামাল আরো বলেন, বিদ্যুতকেন্দ্রের ফলে সুন্দরবনের ইকোসিস্টেম নষ্ট হবে। সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চল তথা বাংলাদেশের খুলনা, অশোকনগর, কল্যাণগড়, সাতক্ষীরা, বেগমগঞ্জ, বশিরহাট, নরসিংদী, নোয়াখালী, বাসীপুর ও কুমিল্লা অঞ্চলের বাতাসে বিষাক্ত ধূলিকণার প্রভাব পড়বে। বিশেষ করে এতে শিশু ও বৃদ্ধরা ক্ষতিগ্রস্ত হবে। স্ট্রোক, ফুসফুসে ক্যান্সার, বয়স্কদের হৃদয়ন্ত্রের ও শ্বাসতন্ত্রের রোগসহ শিশুদের শ্বাস-প্রশ্বাসের উপসর্গের ঝুঁকি অনেকগুণ বাড়িয়ে দিবে এ বিদ্যুতকেন্দ্র ।

সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাপা সভাপতি আব্দুল মতিন, শিশু বিশেষজ্ঞ ডা. নাজমুন নাহার প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।