২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

রাত পোহালেই উখিয়া প্রেসক্লাব নির্বাচন

রাত পোহালেই অনুষ্ঠিত হবে বহুল প্রতিক্ষার উখিয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক (২০২০-২১) নির্বাচন। শনিবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উখিয়া প্রেসক্লাব চত্বরে এ ভোটগ্রহণ চলবে।

উক্ত দ্বি-বার্ষিক নির্বাচনে চুড়ান্ত প্রার্থী হিসেবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী রফিক উদ্দিন বাবুল, সরওয়ার আলম শাহীন, এস এম আনোয়ার হোসেন, এডভোকেট আব্দুর রহিম, রফিকুল ইসলাম।

সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থী সাইফুর রহিম শাহীন, দীপন বিশ্বাস, হুমায়ুন কবির জুশান।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ জন প্রার্থী কমরুদ্দিন মুকুল, রতন কান্তি দে, এএইচ সেলিম উল্লাহ।
যুগ্ন সাধারণ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন প্রার্থী আমানুল হক বাবুল, জসিম উদ্দিন চৌধুরী। অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন প্রার্থী আমিনুল হক আমিন, সোলতান মাহমুদ চৌধুরী।
দপ্তর ও ক্রীড়া সম্পাদক প্রতিদ্বন্দ্বিতা করছেন পদে ২ জন প্রার্থী যথাক্রমে মাহমুদুল হক বাবুল, শ.ম. গফুর।

কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন ফারুক আহমদ, গফুর মিয়া চৌধুরী, মুহাম্মদ হানিফ আজাদ, নুর মোহাম্মদ শিকদার ও ওবাইদুল হক চৌধুরী করবেন।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার নুরুল আমিন সিদ্দিক, মোহাম্মদ নুরুল হক, মোহাম্মদ নুরুল হক খাঁন নির্বাচনের সার্বিক কিছু দেখাশোনা করবেন।

নির্বাচন কমিশনার নুরুল আমিন এতে সাহিত্য, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক পদে কাজী হুমায়ুন কবির বাচ্চু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার নুরুল আমিন সিদ্দিক।

উল্লেখ্য, আগামী ৫ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে উখিয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন। এতে প্রেসক্লাবের ৩৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।