২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২ | ৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

রাতে কামারুজ্জামানের ফাঁসি

রাতে কামারুজ্জামানের ফাঁসি

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি শুক্রবার রাতেই কার্যকর হচ্ছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা দ্য রিপোর্টকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, আজ (শুক্রবার) রাত ১২টা ১মিনিট অথবা ভোর রাতে কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে।

র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ দ্য রিপোর্টকে বলেন, আদালতের রায় কার্যকরের দায়িত্ব কারা কর্তৃপক্ষের। তারা যেকোনো সময় তা করতে পারে। সে ক্ষেত্রে র‌্যাব সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রস্তুত রয়েছে।

অপরদিকে লালবাগ এলাকার ডিসি দ্য রিপোর্টকে বলেন, আমরা কারাগারের জন্য রাতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছি।

এদিকে পুলিশ সদর দফতরের বিশেষ সূত্র দ্য রিপোর্টকে জানিয়েছে শুক্রবার রাতেই কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।