২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

রাঙ্গামাটিতে ডিসি বাংলোর পার্ক থেকে ৬ জন আটক

রাঙ্গামাটি শহরের ডিসি বাংলোর পার্ক থেকে উগ্রবাদী সন্দেহে ৬জনকে আটক করেছে ডিবি পুলিশ।

পুলিশ জানিয়েছে, শহরে নাশকতা সৃষ্টি করতে পার্কে গোপন বৈঠক করছে এমন সংবাদ পেয়ে ডিবি পুলিশ রোববার রাতে পার্কে অভিযান চালায়। এসময় রংপুরের ছাত্রশিবিরের সাবেক সভাপতিসহ ৬ জনকে আটক করা হয়।

রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার জানান, ‘আটককৃতদের মধ্যে রংপুরের পীরগাছা থানার পুলিশ হত্যা মামলাসহ রংপুরের ৭টি মামলার আসামি কারমাইকেল কলেজের ছাত্রশিবিরের সাবেক সভাপতি হারুনুর রশিদ রয়েছেন। তার নেতৃত্বে রাঙ্গামাটিতে নাশকতা সৃষ্টির জন্য বৈঠক করছিল তারা। এই বৈঠকে ফটিকছড়ি দুইজন ও রাঙ্গামাটির তিনজন যোগ দেয়।’

আটককৃতরা হলেন, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ইউসুফ বিন মিরাজ ও ইরফানুল হক, রাঙ্গামাটিশহর, লংগদু ও নানিয়ারচর উপজেলার মোস্তাফা কামাল, সাখাওয়াৎ হোসেন ও মুক্কুর আলম। তাদের বিরুদ্ধে রাঙ্গামাটি কোতোয়ালী থানায় মামলা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।