২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

রাঙামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে ছাই

রাঙামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে রিজার্ভ বাজার মসজিদ কলোলি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটি, কাউখালী ও কাপ্তাইয় ফায়ার সার্ভিসের কর্মিরা দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়াও সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও স্থানীয় জনতা আগুন নেভানোর কাজে অংশ নেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম। তিনি বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করি। ৬টি ইউনিট আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনে শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এখনো পর্যন্ত আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ এবং পুলিশ সুপার আলমগীর কবীর।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।