২৭ মার্চ, ২০২৬ | ১৩ চৈত্র, ১৪৩২ | ৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযানে সোয়াত

মৌলভীবাজারে সন্ধান পাওয়া দু’টি জঙ্গী আস্তানায় অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোয়াত ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা এই অভিযান শুরু করেন বলে জানান সিলেট পুলিশের ডিআইজি কামরুল আহসান।

অভিযানে নামার পর নাসিরপুরের আস্তানা থেকে সন্ধ্যা ৬ টা ২০ মিনিট থেকে ৭টা ২০ মিনিট পর্যন্ত একটানা গোলাগুলি শব্দ শোনা যায়। তবে কোনপক্ষ থেকে গুলি করা হচ্ছে সেটি নিশ্চিত নয়।

এর আগে, অভিযানে অংশ নিতে বিকাল ৫টা দিকে ৬টি গাড়িতে করে ঘটনাস্থলে পৌঁছায় সোয়াত টিমের সদস্যরা।

ইতোমধ্যে জঙ্গি আস্তানা দুটির গ্যাসের লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া বুধবার দুপুর থেকে আস্তানা দুটির ২ কিলোমিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম।

প্রসঙ্গত, বুধবার ভোরে শহরের বড়হাট ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে নাসিরপুর গ্রামের ওই দুটি জঙ্গি আস্তানা ঘেরাও করে রাখে পুলিশ। বড়হাটের আস্তানাটি একটি ডুপ্লেক্স বাড়িতে, আর নাসিরপুরের আস্তানাটি একটি একতলা বাড়িতে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।