৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

মেয়াদউত্তীর্ণ হওয়ার পরেও নির্বাচন হচ্ছে না পাগলির বিল পানি ব্যাবস্থাপনা কমিটির

নিজস্ব প্রতিবেদকঃ ২০১৬ সালের মার্চের ২৫ তারিখ পাগলির বিল পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতি ঝাকজমক পূর্ণ পরিবেশে নির্বাচনের মাধ্যমে গঠিত হয়। এবং এই কমিটিতে ১২০৩ জন্য ভোটারের পছন্দ অনুযায়ী- সভাপতি, সহ সভাপতি, সাধারন সম্পাদক, কোষাধ্যক্ষসহ ৪ জন পুরুষ সদস্য ও ৪ জন মহিলা সদস্য নির্বাচিত হয়।

গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের মাধ্যমে তিন বছরের জন্য পরিচালনা কমিটি গঠন করা হয়। তিনবছর পর মেয়াদউত্তীর্ণ হলে পরে আহবায়ক/এ্যাডহক কমিটি গঠন করা হয়।

ঠিক গঠনতন্ত্র অনুযায়ী পাগলির বিল পানি ব্যাবস্থাপনা সমবায় সমবায় সমিতির কমিটি বিলুপ্ত হওয়ার পর এ্যাডহক কমিটি গঠিত হয় ১মাসের জন্য।

এ্যাডহক কমিটি গঠনের ১মাস গত হলেও কোন সিদ্ধান্ত গ্রহন করেনি এই কমিটি। নতুন করে নির্বাচনের কোন সাড়াও পাওয়া যাচ্ছে না। যার কারনে ইতিমধ্যে কমিটির সাধারন সদস্যরা হতাশ হয়ে পড়েছেন। বর্তমান কমিটির কার্যক্রমের কোন নির্দিষ্টতা নাই বলেও দাবি করেন সাধারন সদস্যরা।

পাগলির বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারন সদস্য মোহাম্মদ রায়হান বলেন, দীর্ঘ দিন ধরে সমিতির নির্বাচন না হওয়াতে সাধারণ সদস্যদের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে। আয়-ব্যায়ের কোন হিসাব নাই। অবিলম্বে নতুন তফসিলি ঘোষণা করে দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, ২০০৫ সালের অক্টোবরের ২৯ তারিখ পাগলির বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি স্থাপিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।