২৭ মার্চ, ২০২৬ | ১৩ চৈত্র, ১৪৩২ | ৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

মুসা বিন শমসেরের মানবতাবিরোধী অপরাধের তথ্য দেওয়ার আহ্বান

ব্যবসায়ী মুসা বিন শমসেরের (প্রিন্স মুসা) বিরুদ্ধে কারও কাছে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের তথ্য থাকলে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনানের তদন্ত সংস্থাকে জানানোর পরামর্শ দিয়েছেন সংস্থার সহ-সমন্বয়ক সানাউল হক।

বুধবার বেলা ১১টার দিকে ধানমণ্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সানাউল হক বলেন, ‘মুসা বিন শমসেরে বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সংশ্লিষ্টতা আছে কিনা সে অনুসন্ধান চলছে। তার বিরুদ্ধে এখনও কোনও অভিযোগ রেজিস্ট্রারে তোলা হয়নি। কারও কাছে কোনও তথ্য থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানানোর পরামর্শ দেওয়া হচ্ছে।’

সংবাদ সম্মেলনে ময়মনসিংহের ৯ মানবতাবিরোধী অপরাধীর বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে বলে জানান সানাউল হক। তিনি বলেন, ‘এই নয়জনের বিরুদ্ধে ১০১ জনকে হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। আসামিদের মধ্যে ৬ জন গ্রেফতার আছেন। বাকি তিন জন পলাতক আছেন। তারা বাজাকার বাহিনীর সদস্য ছিলেন। মামলায় সাক্ষী করা হয়েছে ৫২ জনকে।’

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের আব্দুস সালাম, সুরুজ আলী ফকির, জয়েন উদ্দিন ফারুকী, আব্দুর রহিম, জালাল উদ্দিন এবং রোস্তম আলী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।