২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

মা-ইলিশ নিধন বন্ধের সময় ২২ থেকে বেড়ে ৩০ দিন

প্রজনন মৌসুমে মা-ইলিশ ধরা নিষিদ্ধের সময় বাড়িয়ে ৩০ দিন করা হয়েছে। এখন থেকে ইলিশের সর্বোচ্চ প্রজনন মৌসুমে মা-ইলিশ ধরার নিষেধাজ্ঞা ২২ দিনের বদলে ৩০দিন পর্যন্ত বহাল থাকবে।

রবিবার রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ‘ইলিশ উৎপাদন বৃদ্ধিতে জাটকা সংরক্ষণ ও অভয়াশ্রম প্রতিষ্ঠা: গবেষণা-অগ্রগতি’ শীর্ষক সেমিনারে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এ ঘোষণা দেন।

এরই ধারাবাহিকতায় চলতি মাসের ১১-১৭ মার্চ পর্যন্ত জাটকা নিধন রোধে ‘জাটকা-সংরক্ষণ সপ্তাহ-২০১৭’ পালিত হচ্ছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, সরকার নদ-নদীর জাটকা প্রধান অঞ্চলে ৫টি অভয়াশ্রম প্রতিষ্ঠার পর প্রতি বছর প্রজনন মৌসুম আশ্বিন মাসের প্রথম পূর্ণিমার দিন এবং এর আগে ৪ ও পরের ১৭ দিনসহ মোট ২২ দিন ইলিশ ধরা বন্ধ নিষিদ্ধ করেছিল। ফলে গতবছর ইলিশের উৎপাদন ব্যাপকভাবে বেড়ে যায়। এর আগে এই নিষেধাজ্ঞার সময়সীমা ছিল মোট ১৫ দিন।

জাটকা নিধনরোধ এবং মা-ইলিশ ধরার বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপের ফলে বিগত কয়েক বছর ইলিশের উৎপাদন প্রতিবছর ১০ থেকে ১২ হাজার মেট্রিক টন করে বৃদ্ধি পেয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে ইলিশের উৎপাদন প্রায় ৪ লাখ টনে উন্নীত হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে এই উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণ বাড়বে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।