৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার নিয়ে জনগণের দুয়ারে দুয়ারে কাউন্সিলর পাখি

ইমাম খাইরঃ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে আত্মরক্ষার জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার নিয়ে জনগণের দুয়ারে দুয়ারে গেলেন কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আক্তার পাখি।
শনিবার (২১ মার্চ) সকাল থেকে পৌরসভার ২ নং ওয়ার্ডের উত্তর নুনিয়ারছড়ায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম শুরু করেন।
কাউন্সিলর পাখি নিজেই নারী-পুরুষ, ছোট-বড় বিভিন্ন বয়সী লোকজনকে মাস্ক পরিয়ে দেন। করোনা ভাইরাস সম্পর্কে সতর্ক করেন।
এই প্রসঙ্গে কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-৩ (১,২,৩ নং ওয়ার্ডের কাউন্সিলর) শাহেনা আক্তার পাখি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনগণকে রক্ষা করতে প্রায় ৫০০ জনের মাঝে মাস্ক বিতরণ
ও হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে হাত পরিস্কার করা হয়। কর্মসূচির প্রতি মানুষ স্বতস্ফূর্ত সাড়া দিয়েছে।
এ সময় ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আজিমুল হক আজিম, ছাত্রলীগ নেতা মঈন উদ্দিন, আলাউদ্দিন, ওবায়দুল হক ভুট্টোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।