২ এপ্রিল, ২০২৬ | ১৯ চৈত্র, ১৪৩২ | ১৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

মাষ্টার তালেব উল্লাহর সহধর্মীনির দাফন সম্পন্ন

আবুল কাশেম,(কুতুবদিয়া): কুতুবদিয়া উপজেলা সদরস্থ মৌলভী বাড়ীর রত্নাগর্ভা মহিয়সী নারী কুতুবদিয়া হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম মাস্টার তালেব উল্লাহর সহধর্মিনী জান্নাত আরা বেগমের (৮২) নামাজে জানাজা শেষে গতকাল সোমবার তার পারিবারিক কবরস্তানে দাফন করা হয়েছে। বার্ধক্যজণিত কারণে গত ১৭ সেপ্টেম্বর রবিবার রাত ১০টা ৪০ মি. চট্টগ্রাম মট্রোপলিটন হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি……… রাজিউন। মৃত্যুকালে ৫ ছেলে, ৫ মেয়ে, নাতি-নাতনী ও বহু গুণগ্রাহী রেখে যান তিনি। তার প্রথম সন্তান আ.ম.ম.নাসির উদ্দিন সরকারের তথ্য, জ্বালানি-খনিজ সম্পদ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব, দ্বিতীয় সন্তান মিনহাজ উদ্দিন অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা, তৃতীয় সন্তান মন্জুরুল আনোয়ার বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ন প্রধান/যুগ্ন সচিব, চতুর্থ সন্তান আ.ন.ম.শহীদ উদ্দিন ছোটন কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি ও পঞ্চম সন্তান সাইফুদ্দিন লিটন সাটার্ট একাউন্ট্যান্স সিএ। বড়ঘোপ ফাজিল মাদরাসা ময়দানে বিকেল ২টায় রত্নাগর্ভা এ নারীর নামাজে জানাজায় অংশগ্রহণ করেন সর্বস্তরের হাজার-হাজার মুসল্লী। আগামী ২০ সেপ্টেম্বর বুধবার গ্রামের বাড়ীতে তার কুলখানী অনুষ্টিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।