২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

 

যথাযথ মর্যাদায় মালয়েশিয়ায় ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করেছে বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় মুল অনুষ্ঠানের। পরে দূতাবাসে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
অস্থায়ী শহীদ মিনারে শুভেচ্ছা জানান মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ,বিএনপি,যুব দল, শ্রমিক দল,চট্টগ্রাম সমিতি,বাংলাদেশ স্টুডেন্ট সোসাইটি, বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব, চাঁদপুর সমিতি, জালালাবাদ এসোসিয়েশন, আমরা প্রবাসী যুবসংঘ, বৃহত্তর যশোর সমিতি, দাউদকান্দি-মেঘনা ইয়ুথ কমিউনিটি,
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর দেয়া বাণী পড়ে শুনানো হয়।
সভাপতির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, মালয়েশিয়ায় স্থায়ীভাবে একটি শহীদ মিনার স্থাপনের ব্যাপারে মালয়েশিয়ান সরকারের সঙ্গে আলোচনা চলছে। আশা করি আপনাদের সকলের সহযোগিতায় আমরা একটি স্থায়ী শহীদ মিনার স্থাপন করতে পারবো।
অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স উইং- এর প্রধান এয়ার কমোডর মো. হুমায়ুন কবির, দূতাবাস প্রধান ওয়াহিদা আহমেদ, লেবার কাউন্সিলর সায়েদুল ইসলাম ও কমার্সিয়াল উইং ধনঞ্জয় কুমার দাস ও দ্বিতীয় সচিব তাহমিনা ইয়াসমিনসহ দূতাবাসে কর্মরত কর্মকর্তারা ও বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-শিক্ষক, শ্রমিক ও ব্যবসায়ীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।