৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্টিত

মাহবুবুর রহমান ফাহিমঃ কক্সবাজার জেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্টান মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়ার প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে।
১৮ জানুয়ারি বৃহস্পতিবার প্রথমবারের মত দিনব্যাপি নানা কর্মসূচির মধ্যদিয়ে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা মাঠে “অতীত নিয়ে বর্তমান গড়ি আগামির পথে এক হয়ে চলি, এসো মিলি প্রানের বন্ধুত্বের আহ্বানে”এই শ্লোগানকে সামনে রেখে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন অসংখ্য শিক্ষার্থী। পুনর্মিলন অনুষ্ঠান ঘিরে নতুন সাজে সেজেছিল মাদ্রাসার চারপাশ।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদত হোছাইন আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রথমে পবিত্র কুরআন তেলাওয়াত পাঠ করেন কেরাতে জাতীয় পুরস্কার প্রাপ্ত হাফেজ ওসমান গনি ও নাতে রাসুল পাঠ করেন বিটিভির নিয়মিত শায়ের আবুল মোস্তাফা।
পূষ্পমাল্য প্রদান,স্বাগত বক্তব্য ও স্মৃতিচারণ করেন ছাত্রদের মধ্য মাদ্রাসার প্রথম জিপিএ প্রাপ্ত ছাত্র ডুলাহাজারা ডিগ্রি কলেজের প্রভাষক বিকেএম নুরুল কাইছার,প্রথম ব্যাচের ছাত্র সাইফুল কাদের,ওমর ফারুক,রিয়াজ উদ্দিন ও মাকছুদুর রহমান। শিক্ষকদের মধ্যে সাবেক শিক্ষক জনাব নুরুচ্ছফা স্যার,এড.একরামুল হুদা, আরবি প্রভাষক মাওলানা জাকারিয়া,উপাধ্যক্ষ,কাজী সউম তারেক।
সভাপতির বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা শাহাদাত হোছাইন আল কাদেরী,বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক কোষাধ্যক্ষ দেলোয়ার হোছাইন চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চেয়ারম্যান।
অনুষ্ঠানের প্রথম অধিবেশন ইরফানুল হক ও ২য় অধিবেশন বিকেএম নুৃরুল কাইছার এর সঞ্চালনায় র্যাফেল ড্র ও মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষে পরবর্তী এক বছরের জন্য মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় ও সাবেক শিক্ষক জাকারিয়া ও বর্তমান শিক্ষক ওসমান স্যারের উপস্থিতিতে মিলনমেলার সভাস্থলে প্রাক্তন ছাত্র পরিষদের আংশিক কমিটি ঘোষনা করেন।
সভাপতি নির্বাচিত হন ২০০৪ ব্যাচের সাইফুল কাদের ও সাধারন সম্পাদক নির্বাচিত হন ২০০৫ ব্যাচের ডুলাহাজারা ডিগ্রি কলেজের প্রভাষক বিকেএম নুরুল কাইছার। উভয়ের সমন্বয়ে আগামি এক মাসের মধ্যে পুনাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।