১ এপ্রিল, ২০২৬ | ১৮ চৈত্র, ১৪৩২ | ১২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

মাদক সেবিদের হামলায় দৈনিক বাকঁখালী সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী আহত


কক্সবাজার শহরের সমিতি পাড়ায় মাদক সেবিদের হামলায় আহত হয়েছেন দৈনিক বাকঁখালীর সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম চৌধুরী। গতকাল সকাল সাড়ে ৮ টার সময় পত্রিকা অফিসের সকালের কার্যক্রম শেষ করে বাড়ী ফেরার পথে তিনি এ হামলার শিকার হন। এ ঘটনায় এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
সাইফুল ইসলাম চৌধুরী জানান, অফিস থেকে বাড়ী ফেরার পথে সমিতি পাড়ার রিক্সা গ্রেজের সামনে ৭/৮ জন মাদকাসক্ত ও বখাটে যুবক তার গতিরোধ করে। কিছু বুঝে উঠার আগেই তারা সন্ত্রাসী কায়দায় তার উপর ঝাপিয়ে পড়ে। সন্ত্রাসীরা তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তাকে অাঘাত করে। এতে তার ডান হাতে ও পায়ে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে এলাকাবাসীর সহযোগিতায় তাজুল ইসলাম নামের এক সন্ত্রাসীকে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাটি দু:খজনক দাবী করে বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তিনি বলেন, এটি কি শুধুই মাদকসেবীদের হামলা, নাকী এ ঘটনার পেছনে অন্য কোন ঘটনা রয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে দৈনিক বাকঁখালীর সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম চৌধুরী সন্ত্রাসী হামলার খবর জানাজানি হলে সর্বত্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠে। সারাদিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সম্পাদক, সাংবাদিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে দেখতে হাসপাতালে ভীড় করেন। তারা এ ঘটনাকে বর্বরোচিত ও ন্যাক্কারজনক দাবী করে দ্রুত সন্ত্রাসী ও মাদকসেবীদের আইনের আওতায় আনার দাবী জানান।
উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে সমিতি পাড়াকে মাদকমুক্ত করার জন্য কাজ করছেন সাইফুল ইসলাম চৌধুরী। এতে মাদক সেবী ও কারবারীরা তার উপর ক্ষুব্ধ ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।