৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

মাঠে গড়াচ্ছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্রিকেট টূর্ণামেন্ট-২০১৫

11000660_792254730870814_392809446928173791_n
মাঠে গড়াচ্ছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্রিকেট টূর্ণামেন্ট-১৫। ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের অংশগ্রহণে আগামী ৩০ মার্চ থেকে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে এই টূর্ণামেন্ট। ইতোমধ্যে, ২৮ মার্চ শনিবার দুপুর ১টায় ইউনিভার্সিটির মিলনায়তনে খেলার উদ্বোধন ঘোষণা করেছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সেক্রেটারি লায়ন মো. মুজিবুর রহমান। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবুল কাশেম।
টূর্ণামেন্ট পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও বাণিজ্য অনুষদের ডিপার্টমেন্ট হেড রাজিদুল হক সুমন বলেন, ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্য থেকে দক্ষ খেলোয়াড় তৈরি ও শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহী করতেই এই আয়োজন। তিনি বৃহৎ এই আয়োজনে সকলকে সাথে থাকার অনুরোধ জানান।
অন্যদিকে টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক, আইন অনুষদের শিক্ষার্থী ও সংবাদকর্মী মইন উদ্দীন জানান, ইউনিভার্সিটির প্রত্যেক অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৮টি টিম টূর্ণামেন্টে অংশ নিবে। খেলা চলবে সম্পূর্ণ আন্তর্জাতিক নিয়মে। ৩০ মার্চ শুরু হবে টূর্ণামেন্ট, প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে খেলা চলবে। তিনি খেলা চলাকালীন সময়ে সবাইকে উপভোগ করার অনুরোধ জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।