৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ২১ মাঘ, ১৪৩২ | ১৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

মহেশখালী চ্যানেলে ইলিশ শিকারের সময় আটক সাত জেলেকে দন্ড, মাছ ও জাল জব্দ

আতিকুর রহমান মানিকঃ নিষিদ্ধকালীন সময়ে সাগরে জাল ফেলা ও ইলিশ শিকারের দায়ে মহেশখালীতে ৭ জেলেকে জাল ও মাছসহ আটক করা হয়েছে। পরে তাদেরকে অর্থদন্ডে দন্ডিত করেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার ভোররাত তিনটার সময় মহেশখালী চ্যানেলের শাপলাপুর পয়েন্ট থেকে তাদের আটক করেন মহেশখালী উপজেলা মৎস্য অধিদপ্তর ও বদরকালী নৌ পুলিশের যৌথ টহল টীম।
মহেশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ছাবেদুল হক জানান, জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে সাগরে টহল ও নজরদারীর সময় শাপলাপুর সংলগ্ন সাগর চ্যানেলে মাছ শিকার করা অবস্হায় সাত জেলেকে আটক করা হয়। এসময় আনুমানিক ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়। বৃহস্পতিবার দুপুরে আটক জেলেদের মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল কালামের নিকট উপস্হিত করা হলে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক ৭ জেলের প্রত্যেককে তিন হাজার টাকা করে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জালগুলো পুড়িয়ে নষ্ট করা হয় ও শিকার করা মাছ এতিমখানায় বিতরন করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ছাবেদুল হক, বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ পায়েল হোসেন, (মহেশখালীতে সংযুক্ত) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মুবিন ও মহেশখালী উপজেলা মৎস্য দপ্তরের অফিস সহকারী রবিচন্দ্র চাকমা অভিযানে নেতৃত্ব দেন। জেলা মৎস্য কর্মকর্তা ডঃ মোঃ আবদুল আলীম জানান, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে সাগরে মাছ শিকার করলে কঠোর ব্যবস্হা নেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।