১১ এপ্রিল, ২০২৬ | ২৮ চৈত্র, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

মহেশখালীর গহীন অরণ্য থেকে ১২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার : ২ সন্ত্রাসী আটক

 

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর হোয়ানক ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকা কেরুনতলী থেকে দেশীয় তৈরি ১২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। এসময় ২ সন্ত্রাসিকেও গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (০৫ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে র‌্যাব ৭ এর একটি দল এই অভিযান চালায়। অভিযানে ধৃত ২ সন্ত্রাসি হলো হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকার আবদুল মাবুদের ছেলে মো. সেলিম (৩২) ও একই এলাকার মোহাম্মদ জাফরের ছেলে এরশাদ (৩০)। এরা স্থানীয় একটি সন্ত্রাসি গ্রুপ এনাম বাহিনীর সদস্য বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-৭ জানায়, মহেশখালীর গহীন অরণ্যে অস্ত্র মজুদের খবর পেয়ে লেফট্যানেন্ট কমান্ডার ফাহিমুর রহমান ও কোম্পানি অধিনায়ক মেজর রুহুল আমিনের নেতৃত্ব অভিযানটি চালানো হয়। ঘণ্টাব্যাপী এই অভিযানে দেশীয় তৈরি ১২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

অভিযানের বিস্তারিত জানাতে বিকেল ৪টায় র‌্যাবের কক্সবাজার কোম্পানি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন কোম্পানি অধিনায়ক মেজর রুহুল আমিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।