২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৯ মাঘ, ১৪৩২ | ১৩ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

মহেশখালীতে সাবেক ইউপি সদস্যেকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের মহেশখালী উপজেলার পান বরোজের ইজারার টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মোহাম্মদ নাছির উদ্দীন (৭০) নামে সাবেক এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার শাপলাপুর ইউনিয়ের মনিপুর পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ নাছির উদ্দীন শাপলাপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং স্থানীয় আছাদ আলীর ছেলে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তি জানিয়েছেন, শাপলাপুরের মনিপুরে স্থানীয় নুরুল ইসলামের কাছে পান চাষের জন্য জমি ইজারা দেন শাপলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নাছির উদ্দীন। চাষের জমির ইজারা নিয়ে এক পর্যায়ে দু পক্ষের মধ্যে বিরোধ হয়। এ বিরোধের জের ধরে নাছির উদ্দীনকে মারধর করা হয়। এতে আহত নাছির উদ্দিনকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি জানান, ঘটনায় জড়িতদের ধরতে ‍পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।