৪ এপ্রিল, ২০২৬ | ২১ চৈত্র, ১৪৩২ | ১৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

মহেশখালীতে রিক ইএফএসএন প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত


মহেশখালী উপজেলার, বড়মহেশখালী ইউনিয়নে রির্সোস ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কর্তৃক আয়োজিত জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচী এর সহযোগীতায় পরিচালিত ‘খাদ্য নিরাপত্তা জোরদারকরণ ও পুষ্টিমান উন্নয়ন প্রকল্প’ এর ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বড়মহেশখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দলিলুর রহমান ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। উক্ত এলাকার এলওসি ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ এবং ইএফএসএন প্রকল্পের উপজেলা মনিটরিং অফিসার, ফিল্ড অফিসার ও সি.ডি.ও বৃন্দ। ফিল্ড অফিসার সবুজের উপস্থাপনায় ও মাওলানা কামালের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে ত্রৈমাসিক স্বমন¦য় সভা শুরু হয়। উপজেলা মনিটরিং অফিসার মোঃ জয়নুল আবেদীন সভায় সকলের উদ্দেশ্য প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন। সার্ভে হতে চিহ্নিত ১৩টি গ্রামের ৬০৮ জন উপকারভোগী নিয়ে কার্যক্রম শুরু হয়। তাদের অর্থনৈতিক স্বর্নিভরতা ও পুষ্টিমান উন্নয়নের লক্ষ্যে উক্ত প্রকল্প কাজ করে যাচ্ছে। প্রকল্পটি প্রত্যেক উপকারভোগীকে এককালীন ১৫ হাজার টাকা নিয়ে আয়বৃদ্ধিমূলক কর্মকান্ড বাস্তবায়ন করছে এবং মাসিক ১০৫০টাকা ভাতা নিয়ে তাদের পরিবারের সকল সদস্য পুষ্টিকর খাবার গ্রহণ করছে। এখন তারা অর্থনৈতিকভাবে স্বর্নিভরতা অর্জন করছে এবং পারিবারিক ও সামাজিক ভাবে ক্ষমতায়িত হচ্ছে। বড়মহেশখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দলিলুর রহমান তার বক্তব্যে বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও বাল্যবিবাহ এই ৩টি বিষয়ে সচেতন হওয়া প্রতিটি নাগরিকে নৈতিক ও সামাজিক দায়িত্ব। এই দায়িত্ব গুলোপালনে সমন্বয় সভায় উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।