৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

মহেশখালীতে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু


কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে বজ্রপাতে মোঃ ফারুক (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ফারুক মাতারবাড়ি ইউনিয়নের উত্তর সিকদার পাড়ার মোজাম্মেল হকের ছেলে ও মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে হঠাৎ বৃষ্টিপাত হলে পিতাকে সাহায্য করতে লবণ কুড়াতে মাঠে যায় ফারুক। এসময় বৃষ্টির সাথে প্রচন্ড বজ্রপাত হয়। এতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তার মারা যায় ফারুক।
সত্যতা নিশ্চিত করে মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মাহমুদুল্লাহ বলেন, ‘পূর্বাভাস ছাড়া বৃষ্টি নেমে এলে মাঠে থাকা লবণ কুড়াতে পিতাকে সাহায্য করতে গিয়েছিল ফারুক। সেখানে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।