৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

মহেশখালীতে পাহাড়ের মাটি চাপা পড়ে ১ শ্রমিক নিহত: আহত ৫

images

মহেশখালীতে পাহাড়ের মাটি চাপা পড়ে আহমদ কবির (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ শ্রমিক গুরুতর আহত হন।

উপজেলার হোয়ানক ডেইল্যা ঘোনা গ্রামে মঙ্গলবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কবির ওই এলাকার বাচা মিয়ার ছেলে।

আহতরা হলেন— একই গ্রামের বাদশা মিয়া (২৫), মোহাম্মদ মজুন (২২), মোহাম্মদ আনচার (৩০), কালাইয়া মাঝি (৪০) ও মোহাম্মদ করিম (২২)।

এদের মধ্যে বাদশাকে গুরুতর আহতাবস্থায় মহেশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সংবাদকর্মী ফরিদ দেওয়ান বুধবার সকালে জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র রাতের আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছিল। মঙ্গলবার রাতে ডেইল্যা ঘোনা প্রাইমারি স্কুলের পূর্ব পাশে মাটি কাটার সময় হঠাৎ করে পাহাড় ধরে পড়ায় ওই ছয় শ্রমিক চাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।