৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২২ মাঘ, ১৪৩২ | ১৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

মরিচ্যা বৌদ্ধ শ্মশানের রাস্তা দখলে, মরদেহ নিয়ে দুর্ভোগে বড়ুয়ারা

কনক বড়ুয়া, উখিয়া: উখিয়ার হলদিয়া পালংয়ের মরিচ্যা বৌদ্ধ শ্মশানে যাতায়াতের গ্রাম্য রাস্তা জবর দখল করে বাউন্ডারি ওয়াল দিয়ে রাস্তা নির্মাণ কে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। মরদেহ নিয়ে শ্মশানে নিয়ে গিয়ে দাহকার্য সম্পন্ন করাও যাচ্ছে না।

মরিচ্যার বৌদ্ধ জনসাধারনেরা জানান, উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা বড়ুয়া পাড়া, দক্ষিণ মরিচ্যা বড়ুয়া সহ খুনিয়া পালং ইউনিয়নের হিরারদ্বীপ গ্রামের প্রায় ৬০০ বড়ুয়া পরিবারের বৌদ্ধ শ্মশান এটি। এছাড়াও উক্ত শ্মশানের একমাত্র যাতায়াত রাস্তা এটি।

আরো জানান, এই প্রাচীন বৌদ্ধ শ্মশানের যাতায়ার রাস্তায় সাইট দেওয়াল নির্মান করে দাহকার্য সম্পন্ন করতে এক প্রকার বাধা সৃষ্টি করেছে। শত বছরের পুরাতন যাতায়তের রাস্তা জবর দখল করে বাউন্ডারী ওয়াল নির্মাণ করায় আমরা জনস্বার্থে ইউএনও বরাবর অভিযোগ করতেছি। জেলা প্রশাসক থেকে শুরু করে বঙ্গীয় বৌদ্ধ সমাজের নেতৃবৃন্দদের আন্তরিক প্রচেষ্টায় শ্মশান রাস্তাটি দখলমুক্ত করার অনুরোধ করতেছি।

উল্লেখ্য, ২০০৩ সালে হলদিয়ার সাবেক সফল চেয়ারম্যান মোস্তফা কামাল চেয়ারম্যানের সহযোগিতায় করা হয়েছিল মরিচ্যার কেন্দ্রীয় বৌদ্ধ মহাশ্মশানের যাতায়াত রাস্তা। ২০১৭ সালে কিছু স্থানীয়দের নজর পড়ে এই শতবর্ষীয় বৌদ্ধ শ্মশানের যাতায়াত রাস্তার উপর। ফলে সাইট দেওয়াল দিয়ে দখল করার চেষ্টা করেন এই রাস্তা।

উখিয়ার সাবেক নির্বাহী কর্মকর্তা মাঈন উদ্দিনের নির্দেশে সহকারি কমিশনার (ভূমি) নুর উদ্দিন মোহাম্মদ শীবলি নোমান, সাব ইনসপেক্টর আনিসুল ইসলাম ও সহকারী ইনসপেক্টর ওয়ারেছ পরিস্থিতি সমঝোতায় এনে নির্মাণ চলাকালীন বৌদ্ধ শ্মশান রাস্তা অন্যের দখল থেকে দখলমুক্ত করেছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।