২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বিজয়ী হতে পারেনি পুরাতন কমিটির কেউ

মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে মনজুর মেম্বার প্যানেলের চমক

ইমরান আল মাহমুদ:

উখিয়া উপজেলার মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার(২৯ এপ্রিল) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু ও শেষ হয়। ভোটগ্রহণ শুরু থেকে পুলিশী নিরাপত্তা জোরদার করে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া সম্পন্ন হয় নির্বাচন। সন্ধ্যায় ভোট গণনা শেষে অভিভাবক প্রতিনিধিদের এজেন্টদের সম্মতিতে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোহাম্মদ উল্লাহ। তার স্বাক্ষরিত বেসরকারি ফলাফলের তথ্য অনুযায়ী চারজন বিজয়ী হন। বিজয়ীরা হলেন কপিল উদ্দিন সিকদার। সর্বোচ্চ ৭১০ ভোট পেয়ে তিনি অভিভাবক সদস্য নির্বাচিত হন। দ্বিতীয় হয়েছেন নজির আহমদ। তার প্রাপ্ত ভোট ৬৭২টি। তৃতীয় হয়েছেন ওবাইদুল হক ছোট্টো। তার প্রাপ্ত ভোট ৪৮১টি। চতুর্থ ও সর্বশেষ অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মো. জহির। তার প্রাপ্ত ভোট ৩৭৭টি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোহাম্মদ উল্লাহ জানান,”মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। মোট ১হাজার ২শ ৪৪জন ভোটারের মধ্যে ভোটপ্রদান করেছেন ৯শ ৬২জন। তৎমধ্যে ৫৮টি ছিলো নষ্ট ভোট। বৈধ ভোটপ্রদান সংখ্যা ৯শ ৪টি। চারটি পদের জন্য ১০জন প্রতিদ্বন্দ্বিতা করে চারজন বিজয়ী হয়েছেন বলে জানান তিনি।”

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।