৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় ২০১৮ ব্যাচের পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

হামীম ফরহাদ সায়েম; কক্সবাজার সময়

উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী সুনামধন্য প্রতিষ্ঠান মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের ২০১৮ ব্যাচের পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৯ই ফেব্রুয়ারী ২০২০ইং বুধবার মধ্যাহ্নের সময় মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে ২০১৮ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে শেষ হয়েছে। অনুষ্ঠানের শুরুতে প্রবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ ইসলাম মেম্বার, মির্জা জহির রায়হান সদস্য মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি, সভাপতিত্ব করেন নজরুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়, উপস্থিত ছিলেন স্যার বাবু জিতেন্দ্র লাল বড়ুয়া, স্যার গিয়াস উদ্দিন, স্যার জয়াবর্ধন বড়ুয়া।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে রাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং উম্মুক্ত সংস্কৃতিক অনুষ্ঠান  আর “ফিরে যায় শৈশবে; মেতে উঠি উৎসবে এই স্লোগানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।