২ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৯ মাঘ, ১৪৩২ | ১৩ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

মঙ্গলবার আন্তর্জাতিক সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা দিবস

প্রেস বিজ্ঞপ্তিঃ মঙ্গলবার আন্তর্জাতিক সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা দিবস। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও এবারেও পালনের প্রস্তুতি নেয়া হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর কক্সবাজার শাখার উদ্যোগে এই দিবস পালন করা হচ্ছে। সোমবার সন্ধ্যায় একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আন্তর্জাতিক সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা দিবস উদযাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক(কক্সবাজার) সরদার শরিফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে ৯ টায় কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এবং কক্সবাজারের বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের অংশ গ্রহণে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হবে। র‌্যালীটি কক্সবাজর লাবণী পয়েন্ট সমুদ্র সৈকতে গিয়ে শেষ হবে। ওই স্থান থেকে সমুদ্র সৈকত বীচ ক্লিনিং কর্মসূচি শুরু হবে। বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী সারওয়ার ইমতিয়াজ হাশমীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভাইরেনম্ট প্রোগ্রাম এর সিনিয়র প্রোগ্রাম অফিসার পুলকেশ মন্ডল, পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের সমন্বয়ক সাংবাদিক আব্দুল আলীম নোবেল, গবেষণা সমন্বয়কারী ও সাংবাদিক নির্বাণ পাল, পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের এসোসিয়েট মেম্বার রাশেদুল আরাফাত।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।