৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

মক্কা মানব কল্যাণ ফাউন্ডেশনের অভিষেক

সংবাদ বিজ্ঞপ্তি:
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর সামাজিক-মানবিক সংগঠন ‘মক্কা মানব কল্যাণ ফাউন্ডেশন’-এর অভিষেক সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মক্কা নগরীর বিশিষ্ট ব্যবসায়ী ইমরানুল হক।
বিশেষ অতিথি ছিলেন- অন্যতম ব্যবসায়ী জসিম উদ্দিন।
অভিষেকের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ।
স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেলিম বাহার।
অভিষেক অনুষ্ঠানে মক্কা মানব কল্যাণ ফাউন্ডেশনের কর্মযজ্ঞ তুলে ধরে বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ঈদগাঁহর কৃতি সন্তান জিয়াবুল হক জিয়া, সাধারণ সম্পাদক রিশাদ কোম্পানী, সাংগঠনিক সম্পাদক মো. ফারুক, উপদেষ্টা নুরুল আবছার লেদু, মোঃ সাঈদ, আবুল শরীফ হেলালী।
বক্তারা বলেন, দূর প্রবাসে থাকলেও তারা দেশ ও নিজের এলাকার মানুষের জন্য কাজ করবে। বিপদাপন্ন যে কোন মানবতার পাশে গিয়ে দাঁড়াবে। সাধ্যমতো সাহায্য সহযোগিতা করবে। অল্প সময়ে মানব কল্যাণ ফাউন্ডেশনের ইতিবাচক ও মানবিক এই তৎপরতা ইতোমধ্যে প্রবাসীদের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে।
অনুষ্ঠানের সব অতিথি ও সংগঠনের সদস্যরা দেশ এবং বিদেশে অবস্থানরত সকল দুস্থ,অসহায় ও দুঃখী মানুষের কল্যাণে কাজ করার শপথ নেন। পাশাপাশি মানবিক কাজে প্রবাসী বিত্তশালীদের এগিয়ে আসার আহবান করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।