২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

ভোগান্তির নতুন নাম প্রি-পেইড মিটার

রোকন :  সাধারণ গ্রাহকদের মধ্যে ভোগান্তির আরেক নাম বিদ্যুতের প্রি-পেইড মিটার। ভুয়া বিলের হয়রানি থেকে মুক্তি পেতে প্রি-পেইড এসেও মিলেনি গ্রাহকের মুক্তি। কার্ডে টাকা রিচার্জ করার আগেই নানা নামে কেটে নেয়া হয় টাকা।

 

গ্রাহক পারভেজ। কার্ডে টাকা রিচার্জ করাতে গিয়ে কেটে নেয়া হল মিটার ভাড়া ১৬০ টাকা, ডিমান্ড চার্জ ২০০ টাকা আর ভ্যাট ৪৮ টাকা। ১০০০ টাকার মধ্যে ৪০০ টাকা কেটে নেয় হয় তার কাছ থেকে। পারভেজ বলেন, বার বার একই ভাবে টাকা কাটছে।

পারভেজ সিপ্লাসকে বলেন- “ভ্যাট, ডিমান্ড চার্জ, মিটার চার্জ, সার্ভিস চার্জ এসব কাটার কারণে ১০০০ টাকার কার্ড কিনে ৬০০ টাকার বিদ্যুৎও ব্যবহার করতে হচ্ছে। শহরের নির্দিষ্ট আয়ের মানুষের উপর এই মিটার এখন বোঝা ।কেন কাটছে বলা হলেও কোন উত্তর নাই।

নগরীর খুলশী বিদ্যুতের সাব-স্টেশনের পেছনে প্রি-পেইড মিটার রিচার্জিং করার অফিসে গেলে অনিয়মের কথা তুলে ধরেন গ্রাহকরা।  নানা নামে কেটে নেয়া টাকার রিসিটের সাথে অপর গ্রাহকের রিসিটের কোন মিল নেই । গ্রাহকরা বলেন, আসলে প্রিপেইড মিটার হচ্ছে ভোগান্তির নতুন এক মাত্রা। কি কারনে চার ধরনের ভ্যাট নিচ্ছেন আমরা জানিনা। তারাও বলেছে না।চট্টগ্রামে ১২টি ডিভিশনের আ্ওতায়  প্রি-পেইড গ্রাহকের সংখ্যা ১ লাখ ৩৯ হাজার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।