৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েই মাঠে নেমে গেলেন মনজুর আলম

সংবাদ বিজ্ঞপ্তিঃ
দলীয় দায়িত্ব পেয়েই আনুষ্ঠানিকভাবে মাঠে নেমে গেলেন কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শিল্পপতি মনজুর আলম (দাদা)।

শনিবার (৪ জুলাই) সকাল থেকে বেলা দেড়টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

তন্মধ্যে ছিল -জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রয়াত সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনজুর আলম এবং প্রয়াত আওয়ামী লীগ নেতা উজির আলী সওদাগরের কবর জিয়ারত।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা ডাক্তার আব্দুল কুদ্দুস মাখন, ফরিদুল আজিম (দাদা), বশির আহমদ, প্রয়াত সভাপতি মনজুর চেয়ারম্যানের ছোট ভাই হাসান আলী, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ করিম, যুবলীগ নেতা ওসমান আলী মোরশেদ, আবছার কামাল শাহিন, মোঃ শাহজাহান, সরওয়ার আলম, আনোয়ারুল আজম খোকনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ৩ জুলাই সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব ও সাধারণ সম্পাদক মাহমুদুল করিম স্থানীয় নেতাকর্মীদের সাথে পরার্শ করে মনজুর আলম (দাদা)কে ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেন।

দলের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মনজুর আলম সওদাগর গত ২৫ জুন মারা গেলে পদটি শূন্য হয়।

অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আলম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।