১৫ আগস্ট, ২০২৬ | ৩১ শ্রাবণ, ১৪৩৩ | ১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

ভারত যাত্রায় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান


প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ঐতিহাসিক সফরে শুক্রবার (৭এপ্রিল) ভারত যাচ্ছেন। এই সফরে অন্যান্যদের সঙ্গে তাঁর সফর সঙ্গী হিসাবে রয়েছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ সিআইপি। চকরিয়ার এই কৃতি সন্তান দীর্ঘদিন ধরে অত্যন্ত দক্ষতা ও সততার সাথে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ইতোপূর্বে সালাহ উদ্দিন আহমেদ সিআইপি প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে জাপানে যান।
সূত্র জানায়, ভারত সফরকালে সালাহ উদ্দিন আহমেদ সিআইপি প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান, বাংলাদেশ থেকে ভারতে চিংড়ী মাছ রপ্তানী এবং ভারতে চিংড়ী মাছ চাষের উপর অনুষ্ঠিত বিভিন্ন কর্মশালাছাড়াও বিশ^বিদ্যালয় সিন্ডিকেটের সাথে শিক্ষাখাতের মান্নোয়নে শিক্ষাবিষয়ক একাধিক সেমিনারে যোগদানের কথা রয়েছে।
সালাহ উদ্দিন আহমেদ সিআইপি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি চিরঋণী। আশাকরি সফরকালে রপ্তানী বাণিজ্য এবং শিক্ষাখাতে উন্নয়ন বিষয়ক সেমিনারে অংশ নিয়ে অর্জিত দক্ষতা আমি বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রসার এবং শিক্ষার মান্নোয়নে কাজে লাগাতে সক্ষম হবো। এ ব্যাপারে তিনি সকলের কাছে দোয়া প্রত্যাশা করেছেন।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।