৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

ভারতে তাপদাহে ২ শতাধিক লোকের মৃত্যু

India_thereport24

ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গনায় প্রচণ্ড তাপদাহে দুই শতাধিক লোকের মৃত্যু হয়েছে। গত তিনদিনে এসব লোকের মৃত্যু হয়েছে। শনিবার দেশটির গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, দুটি রাজ্যে শুধু শুক্রবার আহত হয়েছেন শতাধিক লোক। এদিন রাজ্য দুটির কোথাও কোথাও তাপমাত্রা ছিল ৪৭ ডিগ্রি সেলসিয়াস। তেলেঙ্গনা রাজ্যের হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, প্রতিনিয়ত লোকজন হাসপাতালে ছুটছেন। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশ সরকার প্রত্যেক জেলায় জরুরি মেডিকেল টিম প্রস্তুত রেখেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা লোকজনকে দিনের বেলা বাইরে ঘোরাফেরা না করতে সতর্ক করেছেন। একান্তই যেতে হলে মাথায় ছায়ার ব্যবস্থা করার কথা বলা হয়েছে।

ভারতের আবহাওয়া বিভাগ চলমান তাপমাত্রাকে ভয়াবহ উল্লেখ করে বলেছে, আরও তিনদিন তাপমাত্রা বাড়তে পারে। এমনকি এ বছর তাপমাত্রা অতীতের রেকর্ড ছাড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া বিভাগের কর্মকর্তারা।

উল্লিখিত দুটি রাজ্যে এ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০০২ সালের ১১ মে। ওইদিনের তাপমাত্রা ছিল ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে ওই সময় সর্বোচ্চ তাপমাত্রা থাকলেও চলতি বছর সবচেয়ে বেশি লোকের মৃতের ঘটনা ঘটল।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।