১২ আগস্ট, ২০২৬ | ২৮ শ্রাবণ, ১৪৩৩ | ২৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

বড় মহেশখালী ও কালামারছড়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিতদের শপথ গ্রহণ

বড় মহেশখালী ও কালামারছড়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১২ জুন মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আলী হোসেন দুই চেয়ারম্যান ও মহেশখালীর নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ১০ সাধারণ সদস্য এবং ৩ সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ বাক্য পাঠ করান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেন, মহেশখালী একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এখানে সরকারের মেগা প্রকল্পের কাজ চলছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে মহেশখালীর সাথে কক্সবাজারের চেহারা পাল্টে যাবে। তাই সকলের উচিত প্রকল্প সমূহ বাস্তবায়নে সহযোগিতা করা। জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণ অনেক প্রত্যাশা নিয়ে আপনাদের ভোট দিয়েছে। তাই জনকল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে একসাথে কাজ করতে হবে। বড় মহেশখালী ও কালারমারছড়ার যে বদনাম রয়েছে তা ঘুচাতে জনপ্রতিনিধিদের নিরলস ভূমিকা রাখতে হবে।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আবদুল্লাহ আল মামুন, বড় মহেশখালীর নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল, ১ নং ওয়ার্ড থেকে নির্বাচিত সাধারণ সদস্য মোঃ আমিন, কালামারছড়ার নব নির্বাচিত চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, ১নং ওয়ার্ডের নব নির্বাচিত সাধারণ সদস্য লিয়াকত আলী, ২ নং ওয়ার্ডের সাধারণ সদস্য আকতারুজ্জামান বাবু, ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য মৌলানা আবুল কাশেম, ৪নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোস্তাক আহমদ, ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য ইয়াছিন আরাফাত, ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ শরীফুল ইসলাম, ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোজাম্মেল হক, ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ শরীফুল আলম, ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য আমির হোসেন, ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য খাদিজা বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নয়ন মনি ও ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য মনোয়ারা বেগম। উল্লেখ্য গত ২২ মার্চ কালামারছড়া ইউনিয়ন ও বড় মহেশখালীর চেয়ারম্যান এবং ১নং ওয়ার্ডের স্থগিত হওয়া নির্বাচন গত ২৩ মে অনুষ্ঠিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।