২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

সভাপতি গিয়াস, সাধারণ সম্পাদক ইউনুস

ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়া উপজেলায় ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) মালিক সমিতির কোটবাজার স্টেশন থেকে মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন মোঃ গিয়াস উদ্দিন ও মোঃ ইউনুস মির্জাকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) কক্সবাজার জেলা ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) মালিক সমিতির উখিয়া উপজেলা শাখার (রেজি. নং চট্ট-২৫৪৫) অধীনে সভাপতি আনোয়ার সিকদার, সাধারণ সম্পাদক জিয়াউল হাসান টিপু৷ ও উপদেষ্টার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

উখিয়া উপজেলাধীন কোটবাজার স্টেশন থেকে মরিচ্যা ও মৌলভী পাড়া ব্যাটারি চালিত ই-বাইক (টমটম) গাড়িগুলো পরিচালনা করার জন্য গত মঙ্গলবার (২৯ অক্টোবর) করা আবেদনের প্রেক্ষিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির মধ্যে অন্যরা হচ্ছেন- সহ-সভাপতি জাহেদুল ইসলাম, লাইন সম্পাদক সাইফুল ইসলাম, আবদুল খালেককে নির্বাহী সদস্য করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।