২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

বেড়েছে সবজির দাম

রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে সবজির দাম বেড়েছে। আলু থেকে শুরু করে প্রায় সব ধরনের সবজির দামই কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে।

শুক্রবার রাজধানীর নিউমার্কেট, জিগাতলাসহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে সবজির দামের এ চিত্র পাওয়া গেছে।

বাজারে বিভিন্ন ধরনের সবজির মধ্যে প্রতি কেজি বেগুন ৬০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৪০ থেকে ৫০ টাকা, ঝিঙা ৬০ টাকা, পটল ৫০, পেঁপে ৫০ টাকা, আলু ২০,  মূলা ৪০ থেকে ৫০ টাকা, কচুর লতি ৬০ টাকা, শশা ৩৫ থেকে ৪০ টাকা, টমেটো ৪০ থেকে ৫০ টাকা মানভেদে কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ২৫ থেকে ৩০ টাকা ও লেবুর হালি ২০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকা।

দেশি পেঁয়াজ ৩০ টাকা, আমদানি করা পেঁয়াজ ২২ টাকা, তবে বেড়েছে রসুনের দাম। দেশি রসুন ১২০ টাকা এবং আমদানি করা রসুন ২৪০ টাকা, আদা মানভেদে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে সবজির দাম বাড়লেও নিত্য প্রয়োজনীয় মুদি পণ্য আগের দরেই বিক্রি হচ্ছে। প্রতি কেজি দেশি মসুর ডাল ১২০ টাকা, তুরস্ক/কানাডার বড়দানা মসুর ডাল ৯০ থেকে ৯৫ টাকা, মুগ ডাল ১৩০ টাকা, ছোলা ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০৫ টাকা এবং খোলা সয়াবিন তেল কেজি প্রতি ৯৫ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০ টাকা, দেশি মুরগি ৩০০ থেকে ৪০০ টাকা পিস। লেয়ার মুরগি ২৪০ টাকা ও পাকিস্তানি লাল মুরগি আকারভেদে ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।