৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২২ মাঘ, ১৪৩২ | ১৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

বৃহস্পতিবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে সপ্তম শ্রেণীর ছাত্রী নুছরাত!

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার মালমুঘাটের পাশের এলাকা হায়দারনাশীতে অসময়ে বিয়ের পিড়িঁতে বসতে যাচ্ছে মাদরাসা পড়–য়া সপ্তম শ্রেণীর ছাত্রী নুছরাত জাহান লিপি। উচ্চ শিক্ষা গ্রহনের স্বপ্ন নিয়ে লেখাপড়ায় মনদেয়া মেধাবী শিক্ষার্থী নুছরাত অবশেষে হার মানতে যাচ্ছে বাবা-মায়ের সিদ্বান্তের কাছে। বিয়ের বয়স না হলেও অকালে বিয়ের হাতছানি তার সব স্বপ্ন ভেঙ্গে চুরমার করেছে। ইতোমধ্যে বিয়ের সকল প্রস্তুতি শেষ করেছে তার পরিবার। আগামীকাল ১৯ অক্টোবর বৃহস্পতিবার সেজেগুজে বিয়ের পিঁিড়তে বসবে নুছরাত।
চকরিয়া উপজেলা ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট সীমান্তের লামা উপজেলার হায়দারনাশী গ্রামের বাসিন্দা আমান উল্লাহ’র মেয়ে ও হায়দারনাশী মুহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার ৭ম শ্রেনীর মেধাবী ছাত্রী নুছরাত জাহান লিপি। তার সাথে বিয়ে হচ্ছে চকরিয়া উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়নের কালাগাজি সিকদারপাড়ার বাসিন্দা মোহাম্মদ সাঈদুল হকের ছেলে মোহাম্মদ তৌহিদের।
জানতে চাইলে হায়দারনাশী মুহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ হোছাইন জানান, নুছরাত জাহান লিপি তাঁর মাদরাসায় ৭ম শ্রেনীতে পড়ে। তাকে বৃহস্পতিবার বিয়ে দেওয়া হচ্ছে বলে তিনি শুনেছি। এমনকি বিয়ের খবর প্রশাসনের কানেও গেছে। অন্যদিকে ওই এলাকাটি চকরিয়ার সীমান্তে হলেও তাঁরা লামা উপজেলা ফাসিয়াখালী ইউনিয়নের ভোটার।
নুছরাতের হবু স্বামী তৌহিদের এলাকার লোকজন জানান, মেয়ের বয়স কম জেনেও ছেলের বাবা সাঈদুল হক লোভের বসবতী হয়ে এই বিয়েটি সম্পন্ন করতে যাচ্ছে। পাড়ালিয়ারা অনেকে বললেও তা মানছেন না তিনি।
নুছরাত জাহান লিপির বাড়ির প্রতিবেশীরা জানান, নুছরাতের বাবা আমান্ উল্লাহ ইতোমধ্যে মেয়ের বয়স বাড়িয়ে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করেছেন ইউনিয়ন পরিষদ থেকে। ওই জন্ম নিবন্ধনের বাহুবলে প্রাপ্ত বয়স্ক সাজিয়ে বিয়ে দেওয়া হবে নুছরাতকে।
এলাকাবাসীর মতে, নুছরাত জাহান লিপিকে এ অকাল বিয়ে হতে বাচাতে পারবে কেবল প্রশাসনই। কিন্ত এলাকার কতিপয় নেতা বিয়ের পক্ষে প্রশাসনের দ্বারে তদবীর শুরু করেছে বলে অভিযোগ উঠেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।